Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  নেত্রকোণার মদন প্রশাসনের উদ্যোগ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।
৭ নভেম্বর রোজ শনিবার সকাল ১১ টা দিকে উপজেলা নির্বাহী অফিসার হল রুমেএ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের ( ইউপি) চেয়ারম্যান নুরুল আলম তালুকদার।
 সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সিনিয়ার সহ সভাপতি কাইটাইল ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবুতাহের আজাদ,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, মদন থানা অফিসার ইনচার্জ ওসি সালাহ উদ্দিন করিম,

উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মতিউর রহমান,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক ইমরান প্রমুখ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সুশীল সমাজ, রাজনীতিবিদ, শিক্ষক ছাত্র,জনপ্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল,  যা দেশের তাৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে  দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।

১৯৭৫ সালে ১৫ আগস্ট পরবর্তী সেনা উভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি -জনতার মিলিত ঐক্যের বিপ্লবের ফলে দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর
 পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল
।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF