Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

গফরগাঁওয়ে মাদক ও উশৃংখল আচরণে তরুণের ১ বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত

গফরগাঁওয়ে মাদক ও উশৃংখল আচরণে তরুণের ১ বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত
আদিলুর রহমান 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নে মাদক সেবন এবং পরবর্তী সময়ে উচ্ছৃঙ্খল আচরণ করার অপরাধে মো: মোস্তাকিম (১৮) নামের এক তরুণকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

আজ ০৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত মো: মোস্তাকিম গফরগাঁও উপজেলার হাবিব মিয়ার পুত্র।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত মোস্তাকিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন করে আসছিল এবং প্রায়শই মাদক সেবনের পর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে উচ্ছৃঙ্খল ও অসামাজিক আচরণ করে আসছিল। ঘটনার দিন তার এমন আচরণ জনশান্তি বিঘ্নিত করায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আইন অমান্য করার এই অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে ১ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়। এছাড়া অভিযান চলাকালে ঘটনাস্থলে জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে পুড়িয়ে ও বিনষ্ট করে ধ্বংস করা হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে যুবসমাজ অপরাধ থেকে দূরে থাকবে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF