মোঃ নোমান খান
নিজস্ব সংবাদদাতা
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাতেমাবাদ বাড়ি সংলগ্ন বান্দের মাথায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাকসুদ খানের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের নেতা সরোয়ার মিয়া, আরো উপস্থিত ছিলেন জসিম উদ্দিন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
স্থানীয়দের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।