আব্দুল আওয়াল জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য রবিবার (০৮ নভেম্বর ২০২৬ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক জনাব মোঃ ইউসুপ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫ জনাব শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ আজিজুল হক।
এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক অবস্থা তুলে ধরার পাশাপাশি তা আরও উন্নত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। বিশেষ করে মাদক নির্মূল, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং জননিরাপত্তা রক্ষায় পুলিশ ও প্রশাসনের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পরিশেষে, জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।