Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক অনুদান প্রদান

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক অনুদান প্রদান
মোঃ নোমান খান
নিজস্ব সংবাদদাতা 


ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অনন্ত ডাক্তার বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে পূজামণ্ডপে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাকসুদ খান। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজনের জন্য আর্থিক অনুদানও প্রদান করেন।

এ সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সকল ধর্মের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF