শহীদুল ইসলাম টেকনাফ
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সীমান্ত বসবাসকারী ২০০ জন বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে ত্রান সামগ্রী সহায়তা দিয়েছে ৬৪ বিজিবি।
সুত্র জানায়,১২জুলাই ২০২৬ইং বিকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে বসবাসরত স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (পিবিজিএম, বিজিবিএমএস)। এছাড়া অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম (জি), উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এইচএম ওসমান গণি, টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজালাল, ১নং ওয়ার্ড মেম্বার সিরাজুল মোস্তফা লালু,হোয়াইক্যং ইউনিয়নের যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ, ইলেকট্রনিক্স মিডিয়া ও পত্রিকার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি বলেন, সীমান্তে অর্পিত দায়িত্ব এর পাশাপাশি বিজিবি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তের জনগণ বিজিবি এর উপর আস্থা রাখছে এবং তারাও বিভিন্ন কাজে বিজিবিকে সহায়তা করছে। বিজিবির এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।