Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বাবুর রাজনৈতিক ও সংগ্রামমুখর পথচলা

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বাবুর রাজনৈতিক ও সংগ্রামমুখর পথচলা
হাবিবুল ইসলাম 
আটপাড়া উপজেলা প্রতিনিধি :


ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোণার আটপাড়া উপজেলার কৃতি সন্তান মোতার হোসেন বাবু। মেধাবী এই ছাত্রনেতা তার সাংগঠনিক দক্ষতা ও আপোষহীন মনোভাবের মাধ্যমে ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

মোতার হোসেন বাবু তার শিক্ষাজীবনের শুরু থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি নিজ উপজেলার দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি পাস করেন। পরবর্তীতে 'দি ওয়েস্টার্ন' কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকার গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত।

তরুণ এই ছাত্রনেতা কেবল সাংগঠনিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকেননি; বরং দেশের প্রয়োজনে সর্বদা রাজপথে সক্রিয় থেকেছেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। মিরপুর কাজীপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে রাজপথে লড়াই করতে গিয়ে তিনি টিয়ারশেলের আঘাতে আহত হন। তার এই ত্যাগ এবং সাহসিকতা মিরপুরের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
মোতার হোসেন বাবুর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে আটপাড়া উপজেলাসহ তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তিনি ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেকে আরও দৃঢ়ভাবে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF