হাবিবুল ইসলাম
স্টাফ রিপোর্টার
আজ ১৫ জুলাই, ২০২৬
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে নেত্রকোণার আটপাড়ায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহনূর রহমান।
উদ্বোধনকালে তিনি স্থানীয় পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত সকলকে নিজ নিজ আঙ্গিনায় অন্তত একটি করে ফলজ বা বনজ গাছ রোপণের আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
জনাব মোঃ আজিজুল হক, সাবেক অধ্যক্ষ, তেলিগাতী ডিগ্রি কলেজ।
জনাব মমতাজ বেগম, উপজেলা শিক্ষা অফিসার, আটপাড়া।
জনাব মোঃ ছারোয়ার জাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, আটপাড়া।
বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বর ও এর আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।