Logo
প্রিন্ট: ১১ নভেম্বর ২০২৬, ১০:১২ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

আটপাড়ায় কাল্‌ব এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আটপাড়ায় কাল্‌ব এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হাবিবুল ইসলাম 
স্টাফ রিপোর্টার :

নেত্রকোনার আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্‌ব) এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্‌ব) এর সহযোগিতায় বানিয়াজান 
সরকারি চৌধুরী তালুকদার (সি. টি) পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে (১৭ জুলাই) শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মুহাম্মদ লোকমান হেকিম তালুকদারের এর সভাপতিত্বে ও আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি মোশাররফ হোসেন পলাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালব এর ডিরেক্টর ছ অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ, পুলক দাস,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 
উপজেলা সমবায় কর্মকর্তা মমিন আলী মিয়া,
জেলা ব্যবস্থাপক, কালব লিঃ নেত্রকোনা তোফায়েল আহম্মদ ও বিভিন্ন স্কুলের ঋণগ্রহীতা শিক্ষক-কর্মচারীবৃন্দ।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF