Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

গফরগাঁওয়ে জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ কবির হোসেনকে স্মরণ।

গফরগাঁওয়ে জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ কবির হোসেনকে স্মরণ।
আদিলুর রহমান আদিল, ময়মনসিংহ জেলা প্রতিনিধি



ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদ কবির হোসেনের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ডা. শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের অপর শুরা ও কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান পাঠান।

দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর জননেতা মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, স্বদেশে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম এবং দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচির শুরুতে নেতৃবৃন্দ শহীদ কবির হোসেনের কবর জিয়ারত করেন। পরে আয়োজিত দোয়া মাহফিলে শহীদের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর গৌরবময় আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ শহীদ কবির হোসেনের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় স্বদেশে হাসপাতালের পক্ষ থেকে এক মানবিক ঘোষণা দিয়ে জানানো হয়, শহীদ কবির হোসেনের পিতা-মাতাকে আজীবন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

নেতৃবৃন্দ দোয়া করে বলেন, আল্লাহ তাআলা শহীদ কবির হোসেনের শাহাদাতকে কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করুন এবং তাঁর পরিবারকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF