Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

ইকামার মেয়াদ শেষ? তিন দিন পার হলেই গুণতে হবে জরিমানা

ইকামার মেয়াদ শেষ? তিন দিন পার হলেই গুণতে হবে জরিমানা
মোঃ নোমান খান 
নিজস্ব সংবাদদাতা 


সৌদি আরবে বসবাসরত প্রবাসী শ্রমিকদের জন্য আকামা বা ইকামার (রেসিডেন্সি পারমিট) মেয়াদ নিয়ে নতুন করে সতর্কবার্তা জারি করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত)। জাওয়াজাত জানিয়েছে, ইকামার মেয়াদ শেষ হওয়ার পর তিন দিনের বেশি সময় পার হলে নবায়নে বিলম্বের জন্য জরিমানা গুনতে হবে। বহু বছর ধরে কার্যকর থাকা এই নিয়মটি প্রবাসীদের সুবিধার্থে সম্প্রতি আবারও স্মরণ করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

জাওয়াজাতের নির্দেশনা অনুযায়ী জরিমানার হার নিচে তুলে ধরা হলো:

অপরাধের ধরন

জরিমানার পরিমাণ

প্রথমবার ইকামা নবায়নে দেরি করলে

৫০০ রিয়াল

দ্বিতীয়বার একই ভুল পুনরায় করলে

১,০০০ রিয়াল

বিশেষ সতর্কবার্তা: জরিমানা ও নানা রকম আইনি জটিলতা এড়াতে প্রবাসীদের ইকামার মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে সৌদি জাওয়াজাত।


সাধারণত নিয়োগকর্তা বা স্পন্সরের (কফিল) মাধ্যমে নির্দিষ্ট ফি পরিশোধ করে আবশের (Absher) বা মুকিম (Muqeem) পোর্টালের মাধ্যমে এই ইকামা নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে প্রবাসীদের যথাসময়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: সৌদি জাওয়াজাত
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF