Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
‎সেলিম হোসেন মায়া:
নিজস্ব সংবাদদাতা 

‎খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
‎
‎রবিবার (১৯ জুলাই ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। 
‎
‎অভিযানকালে পানছড়ি মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
‎
‎এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

‎
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF