Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

কেন্দুয়ার ঐতিহ্যবাহী রওশন ইজদানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজিব তালুকদার

কেন্দুয়ার ঐতিহ্যবাহী রওশন ইজদানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজিব তালুকদার
নিজস্ব প্রতিবেদকঃ


রাজিব তালুকদারের ১৫/৭/২৬ তারিখে আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ কর্তৃক সভাপতি মনোনিত হন রাজিব তালুকদার। 
প্রখ্যাত পল্লী কবি রওশন ইজদানীর স্মৃতি বিজড়িত ও উনার নামে নামকরণকৃত উচ্চ বিদ্যালয়টি ১৯৬৬ সালে কেন্দুয়ার বিদ্যাবল্লভে প্রতিষ্ঠিত হয়।

যুগ- যুগ ধরে বিদ্যালয়টি শিক্ষা ও সংস্কৃতি,খেলাধুলায় জেলা, উপজেলায় বেশ সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।
উপজেলায় সেরা ফলাফলেও কৃতিত্ব আছে বিদ্যালয়টি।

গত ১৯/৭/২৬ রোজ শনিবার বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত হন রাজিব তালুকদার, পাশাপাশি সাধারণ শিক্ষক সদস্য মোঃ রফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য মোঃ আশরাফুল হক। 

রাজিব তালুকদার ঐতিহ্যবাহী বিদ্যাবল্লভ গ্রামের মরহুম মমিন তালুকদারের সন্তান।
বিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে তরান্বিত করতে শিক্ষকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF