Logo
প্রিন্ট: ১১ নভেম্বর ২০২৬, ১০:১২ এএম প্রকাশ: Nov ১১, ২০২৬

রেজুখাল বিজিবি'র চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রেজুখাল বিজিবি'র চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি 


কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্ট তল্লাশিদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩,৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন (পুরুষ) আসামী আটক করতে সক্ষম হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

অদ্য ২৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্ট এর তল্লাশিদল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সৈকত শাটল বাস তল্লাশী করে ০২ জন যাত্রী যথাক্রমে ক। মোঃ ফারুক রহমান(২২), পিতা- হাবিবুর রহমান, মাতা- মিনারা বেগম, গ্রাম- এরশাদ নগর, থানা- টঙ্গী, জেলা- গাজীপুর এবং খ। মোঃ শাহ আলম (২১), পিতা- মোঃ এমদাদুল হক, মাতা- মোছাঃ সালামা খাতুন, গ্রাম- বর্শিকুড়া, থানা- নেত্রকোনা জেলা- নেত্রকোনা’কে তাদের পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট রয়েছে সন্দেহ করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদের পেটের ভিতর হতে পায়ুপথের মাধ্যমে ৩,৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত ০৩ টি মোবাইলফোন আটক করতে সক্ষম হয়েছে। 

উল্লেখ্য, আটককৃত আসামীকে বার্মিজ ইয়াবা এবং অন্যান্য মালামাল’সহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF