Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

পানছড়িতে লোগাং জোনের উদ্যোগে ৪ প্রতিষ্ঠানে বিজিবির সহায়তা

পানছড়িতে লোগাং জোনের উদ্যোগে ৪ প্রতিষ্ঠানে বিজিবির সহায়তা
সেলিম হোসেন মায়া :
নিজস্ব সংবাদদাতা 


পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি ও লোগাং জোনের উদ্যোগে জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিবিধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০৩ আগস্ট ২০২৬) সকাল থেকে লোগাং জোনের জোন কমান্ডার মোঃ রবিউল ইসলাম এ সহয়তা প্রদান করেন। 

এসময়, উপজেলার মধ্যনগর দাখিল মাদ্রাসা ও মোল্লাপাড়া মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় আসবাবপত্র, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং পশ্চিম দমদম বায়তুল নূর জামে মসজিদে অ্যামপ্লিফায়ার প্রদান করা হয়।

জোন কমান্ডার বলেন,পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিজিবি কাজ করে যাচ্ছে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আমাদের এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুদান প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, এলাকার জনপ্রতিনিধি, সুধীজন, বিজিবির কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুদান পেয়ে প্রতিষ্ঠান প্রধানরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজিবির এই সহায়তা শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বড় ভূমিকা রাখবে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF