Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ি গ্রেফতার ‎

পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ি গ্রেফতার ‎
‎সেলিম হোসেন মায়া:
নিজস্ব সংবাদদাতা 

‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ প্রদীপ বড়ুয়া (৫৫) নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে পানছড়ি থানা পুলিশ।
‎
‎সোমবার (৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার রাবার ড্যাম এলাকার যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে এসআই রাখিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎
‎পানছড়ি থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF