Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

হোয়াইক্যং নদীপথে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন মাদক কারবারি আটক।

হোয়াইক্যং নদীপথে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জন মাদক কারবারি আটক।
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি


গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মনিরগুনা গ্রামের বাসিন্দা মোঃ হাফেজ আহমেদ এর ছেলে মোঃ রাশেদ (২০) এবং কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ১১নং রোহিঙ্গা ক্যাম্প এর এফডিএমএন সদস্য আলী জোহর এর ছেলে মোঃ আব্দুল্লাহ (২২)। 

আজ শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অদ্য ০৭ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাগোনা নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ০৪৫০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। পরবর্তীতে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে দৌঁড়ে পালানোর প্রাক্কালে (১) মোঃ রাশেদ (২০), পিতাঃ মোঃ হাফেজ আহমেদ, গ্রামঃ মনিরগুনা, ডাকঘরঃ হোয়াইক্যং, থানাঃ টেকনাফ ও জেলাঃ কক্সবাজার এবং (২) মোঃ আব্দুল্লাহ (২২), পিতাঃ আলী জোহর, গ্রামঃ ১১নং রোহিঙ্গা ক্যাম্প, ডাকঘরঃ বালুখালি, থানাঃ উখিয়া ও জেলাঃ কক্সবাজারকে আটক করে এবং তল্লাশী চালিয়ে তাদের নিকট থেকে ০৩টি পোটলার মধ্যে পেচানো খাকী রঙ্গের প্যাকেটের ভিতর নীল রঙ্গের ১২ কার্ট অর্থাৎ ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে। উক্ত ব্যক্তিদের বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

এদিকে, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF