মোঃ সাগর
স্টাফ রিপোর্টার
মোঃ জয়নাল আবেদীন সাহেবের কদমতলা, বাসাবোস্থ হক সোসাইটির আবাসিক এলাকায় ৩ কাট একটি প্লট রয়েছে। উক্ত প্লটের সীমানা বরাবর একটি প্রাচীর (দেয়াল) নির্মিত ছিল। গত ১৭ জুন ২০২৬ তারিখে অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্ত অথবা হক সোসাইটির কোনো সদস্য উক্ত সীমানা প্রাচীরটি ভেঙে ফেলে।
এ ঘটনার পর মোঃ জয়নাল আবেদীন সাহেবের ছেলে মাহমুদ আবেদীন ৩৭ হক সোসাইটির আবাসিক এলাকার পরিচালনা কমিটির নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দায়েরের পর মোঃ জয়নাল আবেদীন সাহেব নিজস্ব অর্থায়নে ও নিজ খরচে ভাঙা প্রাচীরটি পুনরায় মেরামত করেন।
কিছুদিন পর পুনরায় একটি সুবিধাবাদী গোষ্ঠী বা কতিপয় ব্যক্তি উক্ত দেয়াল ভেঙে তাদের কাজ সম্পন্ন করার চেষ্টা করে। এ বিষয়ে মোঃ জয়নাল আবেদীন সাহেব স্পষ্টভাবে জানান যে, কেউ যদি দেয়াল ভেঙে কোনো কাজ করতে চান, তাহলে প্রথমে তাদের আমার কাছে প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন করতে হবে।
এরপর বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে দেয়াল ভাঙার অনুমতি দেওয়া হবে কি না। কিন্তু এরপর সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী এ বিষয়ে আর কোনো লিখিত বা মৌখিক যোগাযোগ করেনি।
উল্লেখ্য, এ সময়ে হক সোসাইটির আবাসিক এলাকায় সরকারি উদ্যোগে রাস্তার উন্নয়নকাজ চলছিল। রাস্তার কাজের পাশাপাশি স্যুয়ারেজ লাইন নির্মাণেরও পরিকল্পনা ছিল। এ জন্য প্রত্যেক প্লট মালিককে নিজ নিজ অর্থায়নে প্রয়োজনীয় পাইপ ও অন্যান্য উপকরণ সরবরাহ করতে বলা হয়।
মোঃ জয়নাল আবেদীন সাহেবও নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পাইপ ও অন্যান্য সামগ্রী নিজ খরচে সরবরাহ করেন।
পরবর্তীতে যখন তাঁর প্লটের সামনে স্যুয়ারেজ লাইনের পাইপ স্থাপনের কাজ চলছিল, তখন কাজে নিয়োজিত মিস্ত্রিদের একটি মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে জানা যায়, ফোনকারী ব্যক্তির নাম শামীম। তিনি মিস্ত্রিদের নির্দেশ দেন যেন মোঃ জয়নাল আবেদীন সাহেবের পাইপ স্থাপন না করা হয় এবং কাজ বন্ধ করে দেওয়া হয়।
অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
তবে মিস্ত্রিরা উক্ত হুমকি উপেক্ষা করে নির্ধারিত কাজ সম্পন্ন করেন এবং যথারীতি পাইপ স্থাপন করেন। কিন্তু পরদিন দেখা যায়, মোঃ জয়নাল আবেদীন সাহেবের প্লটের সামনে স্থাপিত পাইপটি চুরি হয়ে গেছে।
উপরোক্ত ঘটনাবলির ধারাবাহিকতা থেকে প্রতীয়মান হয় যে, মোঃ জয়নাল আবেদীন সাহেবের সম্পত্তি ও আইনসম্মত কাজে ধারাবাহিকভাবে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষতিসাধনের চেষ্টা করা হয়েছে, যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাখে।
মোঃ জয়নাল আবেদীন ৮ আগস্ট সোমবার সবুজবাগ থানা লিখিত অভিযোগ দেন অভিযোগের ভিত্তিতে এসআই সাইফুল পরিদর্শন করেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে