Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

শ্রীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির আনন্দঘন নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

শ্রীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটির আনন্দঘন নৌকা ভ্রমণ অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:


পেশাগত ব্যস্ততার মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে ও নিজেদের মধ্যকার সৌহার্দ্য বৃদ্ধি করতে বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখার নতুন কমিটির উদ্যোগে এক মনোজ্ঞ নৌকা ভ্রমণ ও প্রীতি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

 ৮ আগস্ট (শনিবার) সকাল ১০টায় বরমী খেয়া ঘাট থেকে আনন্দমুখর পরিবেশে নৌকা ভ্রমণের যাত্রা শুরু হয়। বর্ণিল আয়োজনে শীতলক্ষ্যা নদীর বুকে ঘুরে কাপাসিয়ার ঐতিহাসিক টোক নিরিবিলি হোটেলে দুপুরে আশি পদের ভর্তা সহ সুস্বাদু ভুরিভোজের মাধ্যমে ভ্রমণের বর্ণাঢ্য আয়োজন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়,

আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বিশেষ অতিথি: মহাসিন ও হাজী আসাদুজ্জামান
শ্রীপুর রিপোর্টার্স ক্লাব: সাধারণ সম্পাদক বাতেন বাচ্চু
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব: সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সাবেক সভাপতি রুহুল আমিন সুজন
জেলা ও উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ
অনুষ্ঠানে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। উপস্থিত ছিলেন:
গাজীপুর জেলা কমিটি (বাংলাদেশ প্রেস ক্লাব): সভাপতি মেজবাহ উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক হাজী খন্দকার ইব্রাহিম খলিল।
শ্রীপুর উপজেলা শাখা (বাংলাদেশ প্রেস ক্লাব): সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রানা, সিনিয়র সহ-সভাপতি মোঃ বাদল মিয়া, সহ-সভাপতি বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: রাকিব হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব ঢালী, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম এবং সহ-যুগ্ম সাধারণ সম্পাদক রফিক ঢালি।
এছাড়া স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এই আনন্দ ভ্রমণে অংশ নেন। দিনব্যাপী পারস্পরিক কুশল বিনিময়, আড্ডা এবং দুপুরে টোক নিরিবিলি হোটেলে সুস্বাদু ভুরিভোজের মাধ্যমে আনন্দঘন দিনটির সমাপনী ঘটে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF