আব্দুল্লাহ আল নোমান খান
নিজস্ব সংবাদদাতা
সম্পূর্ণ অরাজনৈতিক ও অপ্রাতিষ্ঠানিক সামাজিক সংগঠন 'গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন'-এর কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের যাবতীয় বর্তমান কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ (১০ আগস্ট, ২০২৬) সংগঠনের প্রতিষ্ঠাতা মো: আসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের নিয়ম অনুযায়ী সকল চলমান কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তবে সংগঠনের ধারাবাহিকতা ও সামাজিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে খুব শিগগিরই পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে নতুন পরিচালকদের নাম প্রকাশ করা হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো: আসিফ এক বার্তায় জানান, "গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন একটি মানবতার পরিবার। সমাজের কল্যাণে এবং আর্তমানবতার সেবায় এই সংগঠন আগামীতেও নতুন উদ্যোমে বহুদূর এগিয়ে যাবে।"
তিনি সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং বিগত দিনের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।