Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
​নিজস্ব প্রতিবেদক 


নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

​১১ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২:০০ ঘটিকায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলী।

​সহকারী শিক্ষক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম, সহকারী শিক্ষক আরমান রহমান। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

​সমাবেশে সভাপতির বক্তব্যে মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলী বলেন:

​"শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও নৈতিক মান নিশ্চিত করতে এ অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে। শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মাদ্রাসা ও পরিবারের নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি। আমরা চাই শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ একসাথে কাজ করে শিক্ষার্থীদের একটি সুন্দর ও সফল ভবিষ্যৎ গড়ে তুলুক।"


​পরবর্তীতে উন্মুক্ত আলোচনা পর্বে অভিভাবকগণ মাদ্রাসার শিক্ষাপরিবেশ ও মানোন্নয়ন নিয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। পরিশেষে, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF