হাবিবুল ইসলাম
স্টাফ রিপোর্টার :
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে নেত্রকোনার আটপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মৎস্য পক্ষের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, আইসিটি কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, , উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম, সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার ও সাংবাদিক হাবীবুল ইসলাম।
বক্তারা দেশের অর্থনীতি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও টেকসই মৎস্যচাষে উদ্বুদ্ধকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আটপাড়া উপজেলায় আয়োজিত বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন করা হয়। পাশাপাশি মৎস্য খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।