Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

বিএমএসএফের ৪০ জেলা শাখা কমিটি মেয়াদোত্তীর্ণ

বিএমএসএফের ৪০ জেলা শাখা কমিটি মেয়াদোত্তীর্ণ
নিজস্ব প্রতিবেদক 



বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মেয়াদোত্তীর্ণ ৪০ জেলা শাখার তালিকা ঘোষণা করা হয়েছে। আজ ১৭ আগস্ট সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এ তালিকা প্রকাশ করেন। 

সাংগঠনিক এ সকল জেলা গুলোর মধ্যো ঢাকা, গাজীপুর, মাদারীপুর, শরীয়তপুর, কুষ্টিয়া, পাবনা, যশোর, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, দিনাজপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

পরবর্তীতে উপজেলা শাখার তালিকাও প্রকাশ করা হবে। তিনি আজ দুপুরে মুন্সীগঞ্জের পদ্মা পাড়ে একটি রেষ্টুরেন্টে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ তালিকা প্রকাশ করেন। 

গত ১৭ আগস্ট সোমবার মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ উপজেলা শাখা গুলোর তালিকা প্রকাশ করা হলো। আগামী এক মাসের মধ্যে এ কমিটি ছেলের মাধ্যমে গঠন করার জন্য আহ্বান জানানো হয়েছে। 
কমিটির সদস্যদেরকে প্রাথমিক সদস্যপদ গ্রহণের জন্য 
https://forms.gle/un4qrTryyRm6ahqaA
এ অনলাইন ফর্ম পূরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে (সংবাদ বিজ্ঞপ্তি)।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF