Logo
প্রিন্ট: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম প্রকাশ: Nov ১১, ২০২৬

ভালুকায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলো র‍্যাব ১৪

ভালুকায় ২০ কেজি গাঁজা উদ্ধার করলো র‍্যাব ১৪
আদিলুর রহমান আদিল 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি


ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে ময়মনসিংহ র‍্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব )১৪। এ সময় মাদক বহনকারী   পরিবহনের  সঙ্গে জড়িত  একটি ভাইরাস গাড়ী ও চালককে আটক করা হয়েছে।

 র‍্যাব ১৪-এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে ভালুকা গফরগাঁও সড়কের  বিরুনীয়া মোড়ে মাদকসহ একটি পিকাপ  গাড়ী ও চালককে আটক  করে।
 গত(১৫ আগস্ট)  সকালে প্রথমে  ভালুকা উপজেলার  বিরোনিয়ার মোড়  এলাকা ও পরে  উপজেলা পরিষদ সংলগ্নে  ওই গাড়ী পুনরায় তল্লাশি করা হয় ।

অভিযানে প্রায় ২০ কেজি  গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত গাড়ি অন্যান্য মালামাল  জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

 র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব )-১৪  এর এডিশনাল এসপি  শামছুজ্জামান জানান, ভালুকা গফরগাঁও সড়ক দিয়ে মাদকের একটি বড়  চালান যাবে খবর পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করি।  তিনি জানান ময়মনসিংহ র‍্যাব -১৪  এর দপ্তরে জিজ্ঞাসাবাদ শেষে ভালুকা মডেল থানায় আটককৃত অপরাধী কে  হস্তান্তর করা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF