Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

আটপাড়ায় প্রতারক চক্রের ফাঁদে পা - টাকা উদ্ধারে, মামলা দায়ের ‎

আটপাড়ায় প্রতারক চক্রের ফাঁদে পা - টাকা উদ্ধারে, মামলা দায়ের ‎
নেত্রকোনা প্রতিনিধি 


‎নেত্রকোণার আটপাড়া উপজেলার  শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামের বাগবাড়ি এলাকায় ভুয়া "জাগরনী চক্র ফাউন্ডেশন" এর নামে ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
‎
‎এ ঘটনায় মো. সাগর মিয়া (২৭) বাদী হয়ে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।আসামিরা হলেন- মো. মনিরুজ্জামান মানিক (৪৮), পিতা- আ. হামিদ, ঠিকানা: ঈশ্বরগঞ্জ।
‎মো. মামুন শেখ (৪৫), পিতা- তাহের উদ্দিন, ঠিকানা: মোকসেদপুর, গোপালগঞ্জ।
‎নূরে আলম ওরফে বাবলু (৪২), পিতা- মৃত নুরুল আমিন, ঠিকানা: রাজিবপুর, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা "জাগরনী চক্র ফাউন্ডেশন" রেজি নং-৬২৮৭৯, প্রধান কার্যালয়- ৪৬ মুজিব সড়ক, যশোর এর নাম ব্যবহার করে ভুক্তভোগীদের ঋণ দেওয়ার প্রলোভন দেখান। অভিযোগকারী সাগর মিয়াকে ১০ হাজার টাকা জামানত দিলে ১ লাখ টাকা ঋণ এবং কিস্তিতে পরিশোধের আশ্বাস দেওয়া হয়।
‎
‎কিন্তু টাকা নেওয়ার পর আসামিরা ঋণ না দিয়ে টালবাহানা শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা বিষয়টি আটপাড়া থানা পুলিশকে জানায়।
‎
‎খবর পেয়ে পুলিশ ৩ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে নগদ টাকা জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর গত ২০ তারিখ দুপুর ১২টায় আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়দুল আলম।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF