Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা

নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক 


নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। 

শুক্রবার রাতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করানোর পর সাংবাদিকদের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এ অভিনন্দন জানান। 

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের অসংগতি গুলো চিহ্নিত করে পেশার মানুষের দাবি গুলো নিয়ে তিনি কাজ করতে সক্ষম হবেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF