Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

বিরহী কবি মাজেদুল হকের কবিতায় কারুকার্য

বিরহী কবি মাজেদুল হকের কবিতায় কারুকার্য

কবি মাজেদুল হক, "বিরহী কবি" উপাধিতে সমধিক খ্যাত ও সমাদৃত। 

জন্মতারিখ - ৩ জুলাই ১৯৭৭ খ্রীস্টাব্দ(১৯ আষাঢ়)। 
জন্মস্থান - বাংলাদেশের নেত্রকোণা জেলার সদর উপজেলায় পাটলী গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। 

পেশা - এল এফ এফ (লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর) প্রাণিসম্পদ অধিদপ্তর।

লেখালেখি শুরু - কিশোর বয়স থেকে কবির লেখালেখির হাতেখড়ি, বি এ অধ্যয়নরত সময়ে তাঁর লেখা প্রথম পত্রিকায় প্রকাশিত হয় এবং এখনও নিয়মিত স্থানীয় ও জাতীয় পত্রিকায় এবং ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে বিরহী কবির কবিতা। 

বাংলাদেশের বিভিন্ন জেলার আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন কবির কবিতা এবং দেশের বাহিরের সুদূর ভারতের অনেক সুনামধন্য আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন কবির কবিতা তাই বিরহী কবি জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সমাদৃত হয়েছেন। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী কবির কবিতা আবৃত্তি করে অর্জন করছে বার্ষিক পুরস্কার। 

কাব্যরসে শিক্তমন নিভৃতে ছবি আঁকে, বেদনা তার প্রকাশ পায়, যদি কবির হাতে কবিতা বলি তাকে। 

সাধক প্রাণে নীরব সযতনে যদি কষ্টের প্রকাশ, 
তবে তো তিনিই "বিরহী কবি" জগতে প্রকাশ। 

কবি মাজেদুল হক। তিনি জানেন এবং মানেন কবিতার ছন্দোপকরণ। ভাষা, ভাব এবং ব্যঞ্জনায় তিনি সৃষ্টি করেন অপূর্ব এক মায়াজাল। জীবনের সাধারণ কথা হয়ে ওঠে যেনো সোমরস- সিক্ত। পান করে পাঠক হন তৃপ্ত। কাব্যের ভাষায়- কবি মাজেদুল হক ছন্দের কারুকার্যে শিল্পগুণে উপমায় চিত্রকল্প যেন অমৃত কাব্যসুধা। প্রত্যেক কবিতার নামাকরণে দেখিয়েছেন মুন্সিয়ানা। নামেই কবিতার সারাংশ প্রকাশ পায়। কবি মনের ব্যথাতুর কষ্ট কথা প্রকাশ পায় বিরহী কবির কাব্যিক ব্যঞ্জনায়। প্রেমে যেমন সুখ আছে - তেমনি আছে কষ্ট - যাতনা -বিরহ। " কবিতা " নামেই প্রথম কবিতাটি কবির বৈকরণিক এবং শব্দখেলার এক অপূর্ব প্রয়াস। কবি প্রথাগত ছন্দের কবিতা লিখার মধ্যে লিখেছেন বেশকিছু সনেট। বলার অপেক্ষা রাখে না সনেট লিখা অত্যন্ত শক্ত একটি ব্যপার। কাঠামোবদ্ধ রীতি, অর্থ, ছন্দ, শব্দের খেলা - সনেটে প্রকৃতই কঠিন এবং কঠোর। এই কবিতাগুলি প্রমাণ করে যে, কবি মাজেদুল হক কেবল কবিতাই লিখেন না, কবিতা পড়েন এবং বোঝেন। তাঁর হাত থেকে পাঠককুল অবশ্যই ভালো মানের কবিতা পাবেন - এটা নিশ্চিত ভাবেই বলা যায়। 

তাঁর কবিতায় স্বদেশ, মাতৃবন্দনা, একুশ , প্রেম বিরহ,সমসাময়িক জীবন, খেটে খাওয়া মানুষ এবং প্রকৃতি এসেছে নিপুনভাবে। " ছন্দরীতি " কবিতায় ছন্দ সম্পর্কে তাঁর ধারণা আমরা দেখতে পাই অবলীলায়। তিনি তৈরি করেছেন নব ছন্দরীতি বা ছন্দকঠামো, নিজের তৈরি ছন্দরীতিতে লিখেছেন কবিতা। অর্থাৎ তিনি যেন-তেন ভাবে কবিতা লিখার পক্ষপাতী নন। মাজেদুল হক প্রেম-বিরহের কবি। তাঁর কবিতায় বিরহ ছোঁয়া গভীর। তবু তিনি প্রেমিক, এক আজন্ম প্রেমিক। কবির জীবনেও কষ্ট আছে, আছে ব্যথা- বিরহ। এতটা কষ্ট সয়েও তিনি প্রেমের জয়গান গেয়েছেন তাঁর কবিতায়। এখানেই একজন বিরহী কবির সার্থক প্রেমছবি আমরা দেখতে পাই। কবি মাজেদুল হক কাব্যিক শৈলীতে পেয়েছেন পাঠকপ্রিয়তা তাই পাঠক মহলে হয়েছেন সমাদৃত।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF