Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

পূর্বধলায় কাপাশিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

পূর্বধলায় কাপাশিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
নিজস্ব সংবাদদাতা 



নেত্রকোনার পূর্বধলায় কাপাশিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে নাতে রাসুল, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এবং সুপার হাফেজ মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান। এতে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

​সমাপনী বক্তব্যে সভাপতি ও মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা দৌলত আলী বলেন, "মহানবী (সাঃ) বিশ্বমানবতার জন্য সর্বত্তম আদর্শ। শিক্ষার্থীদের তাঁর নীতি ও আদর্শ নিজের জীবনে ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।"

​অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাতে রাসুল পরিবেশন ও সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF