Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

আটপাড়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আটপাড়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
হাবিবুল ইসলাম 
স্টাফ রিপোর্টার 

নেত্রকোণার আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে *ফজলে রাব্বি (১০)* নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার সোনাকানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত ফজলে রাব্বি সোনাকানিয়া গ্রামের অসীম উদ্দীনের ছেলে।
‎
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজলে রাব্বি মৃগী রোগে আক্রান্ত ছিল। সোমবার বিকেলে সে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে পুকুর পাড়ে তার কাপড় দেখতে পান স্বজনরা।
‎
‎পরে তার মা পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে ফজলে রাব্বির মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।
‎
‎আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF