Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

বাবা-মায়ের আদর্শে জনসেবায় বিসিএস কর্মকর্তা নাহিদুল হক

বাবা-মায়ের আদর্শে জনসেবায় বিসিএস কর্মকর্তা নাহিদুল হক
আদিলুর রহমান 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি


মানুষের জীবনে পিতা-মাতার দেওয়া শিক্ষা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের প্রভাব অত্যন্ত গভীর। পারিবারিক এই মূল্যবোধ যখন কোনো মানুষের কর্মজীবনে প্রতিফলিত হয়, তখন তা সমাজ ও দেশের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. নাহিদুল হকের জীবন ও কর্মে তাঁর বাবা-মায়ের সেই আদর্শেরই প্রতিফলন স্পষ্ট হয়ে উঠেছে।
বর্তমানে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. নাহিদুল হক। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অবস্থান করেও তিনি একজন অত্যন্ত বিনয়ী, মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

নাহিদুল হকের বাবা ছিলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের একজন কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য লড়াই করার পর পরবর্তী জীবনেও তিনি সবসময় সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের দুঃখ-কষ্টকে ভাগ করে নেওয়ার যে শিক্ষা বাবা-মায়ের কাছ থেকে তিনি পেয়েছেন, তা-ই আজ তাঁর কর্মজীবনের মূল চালিকাশক্তি।

এর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলায় দায়িত্ব পালনকালে নাহিদুল হক তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণের মাধ্যমে ব্যাপক প্রশংসা ও আস্থা অর্জন করেন। কর্মস্থল পরিবর্তন হয়ে কাপাসিয়ায় আসলেও তাঁর সেই জনসেবামূলক মনোভাব ও দায়িত্বশীলতা পরিবর্তন হয়নি। সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, তাঁদের সম্মান জানানো এবং সরকারি সেবা সহজভাবে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে তিনি সবসময় সচেষ্ট।

সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্তের প্রয়োজন হলেও, মানবিক আচরণের মাধ্যমে যে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়—তা নাহিদুল হকের কর্মধারায় বারবার প্রমাণিত হয়েছে। পদ-পদবি ও কর্মস্থল সময়ের সাথে বদলে গেলেও একজন সৎ ও মানবিক কর্মকর্তার স্মৃতি মানুষের মনে থেকে যায় দীর্ঘদিন।

বীর মুক্তিযোদ্ধা বাবার দেশপ্রেম ও জনকল্যাণের যে চেতনা ছিল, তা যেন আজ নতুন প্রজন্মে মো. নাহিদুল হকের কর্মের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বাবা-মায়ের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে তিনি দেশ ও মানুষের সেবায় আরও বহুদূর এগিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা সবার।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF