Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য মেলার উদ্বোধন

বাঞ্ছারামপুরে মাসব্যাপী শিল্প-পণ্য মেলার উদ্বোধন
বাঞ্ছারামপুর প্রতিনিধি সুমন চক্রবর্তী,


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শুরু হয়েছে মাসব্যাপী ‘বাঞ্ছারামপুর কুটির শিল্প ও পণ্য মেলা-২০২৬’। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও কারুশিল্পীদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের বিনোদনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাঞ্ছারামপুর পৌর এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন হেলিপ্যাড মাঠে ফিতা ও কেক কেটে মেলার উদ্বোধন করা হয়। নেক্সোরা ট্রেডিং কর্পোরেশনের আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।মেলার উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এ.কে.এম মুছা (ভিপি)। পরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, দীর্ঘদিন ধরে বাঞ্ছারামপুরবাসী বিনোদন থেকে অনেকটাই বঞ্চিত ছিলেন। মাসব্যাপী এই মেলার আয়োজনের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হয়েছে। একই সঙ্গে কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরিতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সহসভাপতি শাখওয়াত হোসেন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, পৌর বিএনপির আহ্বায়ক মীর মোশাররফ হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা প্রায় শতাধিক স্টল নিয়ে অংশ নিয়েছেন। রয়েছে চারটি প্যাভিলিয়ন ও বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। স্টলগুলোতে গৃহস্থালি পণ্য, শিশুদের খেলনা ও বিভিন্ন সামগ্রী, পোশাক, খাবারসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন রাইড।
আয়োজক কমিটির প্রধান হাবিবুর রহমান জানান, সপ্তাহে একদিন ছুটির দিনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিনামূল্যে বিভিন্ন রাইড উপভোগ করতে পারবে। মাসব্যাপী এ মেলা বাঞ্ছারামপুরবাসীর জন্য বিনোদনের পাশাপাশি স্থানীয় ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রচার ও বিক্রির
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF