Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

বোকা নারী

বোকা নারী
বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম 


নিজের সুখে অন্ধ হয়ে হারিয়েছে যে খাঁটি মন,পরের লোভে সস্তা করে আপন মানুষ, আপনজন।ভেবেছিল সে জিতবে বুঝি ছলনা আর চাতুরীতে,আজকে সে একাই কাঁদে শূন্য বুকের বালুর চরে।

পুরুষটির ওই সরল মায়া বুঝলো না সে সময়মতো,ঠকিয়ে তারে আজকে নারী নিজের বুকেই জমায় ক্ষত।ক্ষণিকের ওই মোহের ভিড়ে হারালো যে আসল হীরে,সেই পুরুষের কান্না এখন ফিরছে তারই কপাল চিরে।

সবাই তাকে ‘বোকা’ বলে, নিজের পায়েই মারলো কুড়োল,মিথ্যে জয়ের অহংকারে জীবনটা তার আজকে পুড়লো।ঠকিয়ে যারে ভেবেছিল আকাশ ছোঁবে মস্ত বড়,আজকে সে এক নষ্ট সুখে একলা বসে ভীষণ জড়।

হারানোর এই চরম দাহে পুড়ছে নারী দিবারাত,বোকা মেয়েটি বুঝলো না হায়, কার হাতে সে দিল হাত। নিজের পায়ে মারিল কুড়াল আজকে সে নিজেকে ভাবে চালাক,
নারী তুমি বড্ড বোকা নিজকে বানিয়ে পর। হারের নারী বোকা নারী।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF