Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আরিফ মোহাম্মদ দুলালের প্রচার

সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আরিফ মোহাম্মদ দুলালের প্রচার
তৌফিকুর রহমান তাহের,  প্রতিনিধি, সুনামগঞ্জ:


আসন্ন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
 এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শিক্ষক সমাজের প্রিয় মুখ, দক্ষ সংগঠক ও যুব সমাজের আইকন এবং শাল্লা উপজেলা সদরস্থ শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে সামনে রেখে তিনি শিক্ষকসমাজ ও শুভানুধ্যায়ীদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।

প্রচারণায় প্রার্থীর পক্ষে ‘সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে সমর্থন জানিয়ে আরিফ মোহাম্মদ দুলালের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রার্থনা করা হচ্ছে।

 একজন দক্ষ শিক্ষক নেতা হিসেবে তিনি নির্বাচিত হয়ে শিক্ষকদের সার্বিক কল্যাণ ও অধিকার আদায়ে নিবেদিতভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF