Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

মদনে ইউএনওর সাথে নবগঠিত জাতীয়তাবাদী ‎সাংবাদিক ফোরামের সৌজন্য সাক্ষাৎ ‎

মদনে ইউএনওর সাথে নবগঠিত জাতীয়তাবাদী ‎সাংবাদিক ফোরামের সৌজন্য সাক্ষাৎ  ‎
নিজস্ব সংবাদদাতা 
‎
‎
‎নেত্রকোনার মদন উপজেলায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম মদন উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
‎
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
‎
‎সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মদন উপজেলার গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালন, স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
‎
‎এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত কাজে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎সাক্ষাৎকালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম মদন উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF