Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

বাঞ্ছারামপুর প্রেসক্লাব নবনির্মিত ভবনের উদ্বোধন

বাঞ্ছারামপুর প্রেসক্লাব নবনির্মিত ভবনের উদ্বোধন
সুমন চক্রবর্তী,বাঞ্ছারামপুর প্রতিনিধি। 


বস্তুনিষ্ঠ সাংবাদিকতা
সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী,ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।উদ্বোধন শেষে বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে।
তিনি বলেন, একজন সাংবাদিককে কোনো পক্ষের প্রভাব বা চাপের কাছে নত না হয়ে সত্য ও তথ্যনির্ভর সংবাদ মানুষের সামনে তুলে ধরতে হবে। স্থানীয় সাংবাদিকরা একটি এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নতুন ভবন সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। এখান থেকে উপজেলার মানুষের কথা, এলাকার উন্নয়ন ও সম্ভাবনার পাশাপাশি জনদুর্ভোগ ও বিভিন্ন সমস্যা আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক (পিএসসি), বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি), বাঞ্ছারামপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি আলহাজ্ব দুধ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
এ সময় জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন, ভিপি নাজমুল হুদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, ভিপি আমিনুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিবুর রহমান, আইনজীবী কামরুজ্জামান সুমন, অ্যাডভোকেট রবিউল ইসলাম, বিএনপি নেতা শিশু মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি অধ্যাপক সৈয়দ শরীয়ত রসুলের সহধর্মিণীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন,প্রেস ক্লাব সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে প্রয়াত অধ্যাপক সৈয়দ শরীয়ত রসুলের উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বাঞ্ছারামপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরে আসছে।নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে প্রেস ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।পরে প্রেস ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF