Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

মদনে ২০১৪ ব্যাচ সংগঠনের শুভযাত্রা ও কমিটি গঠন।

মদনে ২০১৪ ব্যাচ সংগঠনের শুভযাত্রা ও কমিটি গঠন।
মদন (নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ ।


ঐক্যই শক্তি, বন্ধুত্বই আমাদের বন্ধন—এই মূলমন্ত্রকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় এস.এস.সি/সমমান ২০১৪ ব্যাচের অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মদন পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উদ্বোধনী আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখে সংগঠনটির প্রাথমিক শুভ সূচনা হয়েছিল। বিগত বছরের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শেষে সবার সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে এর শুভযাত্রা শুরু হলো।
সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি আল মামুন আহমেদ (রুকেল)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (পরাগ)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও ২ নং চানঁগাও ইউনিয়নের সফল চেয়ারম্যান নুরুল আলম তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম তালুকদার সংগঠনের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে বলেন, ১৪ ব্যাচের সংগঠনের আজ যে পথচলা শুরু হলো, আমরা সিনিয়ররা মৃত্যুর আগ পর্যন্ত সবাইকে এভাবেই একসাথে দেখতে চাই। তবে সংগঠনের প্রতি আমার একটি বিশেষ প্রস্তাব থাকবে—মাদকের সাথে কেউ যদি জড়িত থাকে, তাকে যেন কোনোভাবেই সংগঠনের মেম্বারশিপ দেওয়া না হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম তালুকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ রনি, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর আহমেদ,ও রাজীব।

উদ্বোধনী আলোচনা সভা শেষে উপস্থিত সকল সম্মানিত সদস্যের সর্বসম্মতিক্রমে ২০১৪ ব্যাচের ৬০ সদস্য বিশিষ্ট সংগঠনকে পরিচালনা করার জন্য ৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ সভাপতি- আল মামুন আহমেদ (রুকেল) সাধারণ সম্পাদক-শহিদুল ইসলাম (পরাগ) কোষাধ্যক্ষ -আবুল ফাতা (লিকছন) সাংগঠনিক সম্পাদক-তরিকুল ইসলাম দপ্তর সম্পাদক-ইকবাল (তামিম)

কমিটি গঠনের পর সভাপতির: আল মামুন আহমেদ (রুকেল) বলেন, আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং যেকোনো প্রাকৃতিক বা সময়কালীন দুর্যোগ মোকাবেলায় আমাদের ২০১৪ ব্যাচের সকল বন্ধুদের ঐক্য, সহযোগিতা ও ভালোবাসায় এটি একটি সুন্দর ও মানবিক সংগঠন হিসেবে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF