Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

জুনান-রুবেলের স্মরণে স্মৃতিফলক উন্মোচন

জুনান-রুবেলের স্মরণে স্মৃতিফলক উন্মোচন
সেলিম হোসেন মায়া 
নিজস্ব প্রতিনিধি 



খাগড়াছড়িতে শহীদ জুনান চাকমা ও রুবেল ত্রিপুরার স্মরণে স্মৃতিফলক উন্মোচন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) শহীদস্থলে এ কর্মসূচির আয়োজন করে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখা।

‘জনগণের জন্য যারা জীবন দেন, তারা অমর’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিফলক উন্মোচন করেন জুনান ও রুবেলের মায়েরা এবং নিহত অমর বিকাশ চাকমার বাবা।

সভায় বক্তারা ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর রাতে জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা নিহত হওয়ার ঘটনার বিচার দাবি করেন। পিসিপির জেলা সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমা বলেন, ঘটনার দুই বছর পার হলেও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার বা বিচার হয়নি। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে শহীদদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিকেল ৬টায় গণপ্রদীপ প্রজ্বালন করা হয়।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF