Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

রেজুখাল বিজিবি’র চেকপোস্ট প্রাইভেট কার গাড়ী তল্লাশী চালিয়ে ৮৯,৪০০ পিস ইয়াবাসহ এক জন আটক

রেজুখাল বিজিবি’র চেকপোস্ট প্রাইভেট কার গাড়ী তল্লাশী চালিয়ে ৮৯,৪০০ পিস ইয়াবাসহ এক জন আটক
শহীদুল ইসলাম শাহেদ 
কক্সবাজার জেলা প্রতিনিধি
     

কক্সবাজার বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ৮৯,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট আটক*

কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৮৯,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্ট এর তল্লাশিদল কর্তৃক মিনি বান্দরবান রোডে একটি প্রাইভেট কার গাড়ী তল্লাশী করে যাত্রী মোঃ এরফান (৩০), পিতা-মৃতঃ মোঃ আব্দুল ছামাদ, গ্রাম-দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড, পোস্ট-লিংক রোড, থানা-কক্সবাজার ও জেলা- কক্সবাজার’কে অভিনব কায়দায় প্রাইভেট কার গাড়ির নিচে লুকায়িত অবস্থায় ৮৯,৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার গাড়ি ও ০১ টি স্মার্টফোন মোবাইল আটক করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, আটককৃত আসামীকে এবং পলাতক ০৩ জন’কে যথাক্রমে ক। মোঃ কাদের (৪৫), পিতা-মৃত জহির আহম্মেদ, গ্রাম- সাবরাং সিকদার, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। খ। মোঃ কামাল (৪০), পিতা-জহির আহম্মেদ, গ্রাম- সাবরাং সিকদার, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা- ক্সবাজার। গ। মোঃ মুনসুর (৫৫), পিতা-মৃতঃ আশরাফ মিয়া, গ্রাম-পূর্ব গোয়ালিয়া পালং, পোস্ট-খুনিয়া পালং, থানা-রামু এবং জেলা-কক্সবাজার’কে বার্মিজ ইয়াবা এবং অন্যান্য মালামাল’সহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF