Logo
প্রিন্ট: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম প্রকাশ: Nov ১১, ২০২৬

ফারুক হত্যা মামলায় বাপ্পাসহ ৩ জনের ফাঁসির রায়, ৪ জনের যাবজ্জীবন

ফারুক হত্যা মামলায় বাপ্পাসহ ৩ জনের ফাঁসির রায়, ৪ জনের যাবজ্জীবন
মোঃ সুমন মিয়া 
স্টাফ রিপোর্টার 


টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন। 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—সানিয়াত খান বাপ্পা, মো.আজাদ ও শাহজাহান। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন—মো. সুজন, ছানোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও রুজবেল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 
এ ছাড়া মামলার অপর আসামি সঞ্জিত ঘোষকে খালাস দিয়েছেন আদালত। 
যেভাবে হত্যা করা হয় চেয়ারম্যান ফারুককে
মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে টাঙ্গাইল শহরের আকুরটাকুর বটতলা বাজার এলাকায় হাঁটতে বের হলে একদল দুর্বৃত্ত রফিকুল ইসলাম ফারুক হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরদিন তাঁর ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।
প্রাথমিক তদন্তের পর ২০১৫ সালে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বাদী ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালতের নির্দেশে সিআইডি পুনঃতদন্ত করে। পুনঃতদন্ত শেষে ২০১৮ সালের ২৯ এপ্রিল আবারও আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF