Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম প্রকাশ: Nov ১০, ২০২৬

লুৎফুজ্জামান বাবরের অর্থায়নে বিএনপির ৪৬ নেতা কর্মীকে ওমরা হজ্বে পাঠিয়েছেন।

লুৎফুজ্জামান বাবরের অর্থায়নে বিএনপির ৪৬ নেতা কর্মীকে ওমরা হজ্বে পাঠিয়েছেন।
মদন ( নেত্রকোনা) প্রতিনিধি শেখ আসাদুজ্জামান মাসুদ।




লুৎফুজ্জামান বাবর এর নির্বাচনী এলাকার বিএনপির ৪৬ নেতাকর্মীদেরকে তার নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে ওমরা হজ্ব পালন করার উদ্দেশ্য পাঠিয়েছেন। 


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনা - ৪ মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বিএনপি'র ৪৬ জন নেতাকর্মী আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওমরাহ শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফিরবেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মোঃ হায়দার আলী জানান,
 এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে
 মদন উপজেলার ১৫ জন, মোহনগঞ্জ উপজেলার ১৮ জন,  খালিয়াজুরী উপজেলার ১১ জন।

 মদন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি সহ ৪৬ জন পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা করবো। 

এমপি মহোদয়ের আশা তার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ধর্মীয় অনুশাসনে মেনে চলুক।
 




মদনের বিএনপি নেতৃবৃন্দরা হচ্ছেন, উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, পৌর সভাপতি কামরুজ্জামান চন্দন, সহ-সভাপতি আবু তাহের আজাদ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন, উপদেষ্টা মির্জা রমজান আলী  সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ বিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক উলামা দল সভাপতি মুফতি আব্দুর রব।



মোহনগঞ্জ   উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুম, সাবেক উপজেলা সদস্য সচিব টিপু সুলতান, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান খান চৌধুরী, সিনিয়র নেতা মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাজমুস সাদী চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ ও সাবেক সদস্য সচিব জাকির আহমেদ বাবু।




খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তরুক, সদস্য হালিম আজাদ আকবরী, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।

মদন উপজেলার বিএনপির সভাপতি এন আলম তালুকদার তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান,  একজন উপজেলা সভাপতি হিসেবে রাজনৈতিক বা সাংগঠনিক ব্যস্ততার মাঝে ওমরাহ হজ্ব পালনের এই সুযোগ পাওয়া আমার জন্য একটি পরম সৌভাগ্যের বিষয়।


 মাননীয় এমপি মহোদয় কেবল আমাদের রাজনৈতিক নেতাই নন, তিনি যে আমাদের একজন প্রকৃত অভিভাবক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, এই মহান উদ্যোগেই এর অন্যতম প্রমাণ।

আমাদেরকে আল্লাহর ঘরে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আমি আজীবন মনে রাখব। আমি  উনার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করি। আমি আল্লাহর কাছে বাবর ভাই সহ আমার উপজেলা বাসীর জন্য পবিত্র আল্লাহর ঘরে গিয়ে দোয়া চাইব।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF