Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

দুর্ঘটনা রোধে মদন-কেন্দুয়া সড়কের স্পিড ব্রেকারে রং করলেন ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা

দুর্ঘটনা রোধে মদন-কেন্দুয়া সড়কের স্পিড ব্রেকারে রং করলেন ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: শেখ আসাদুজ্জামান মাসুদ।



নেত্রকোনার মদন-কেন্দুয়া আঞ্চলিক সড়কের অদৃশ্য স্পিড ব্রেকারগুলোতে রং দিয়ে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে ‘এসএসসি ও সমমান ২০১৪ ব্যাচ’ সংগঠন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মদন-কেন্দুয়া রাস্তার মোড়ল বাড়ির সামনের সড়ক অংশে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা, উক্ত সড়কে স্পিড ব্রেকারগুলো স্পষ্টভাবে দেখা না যাওয়ায় প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল। সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এসএসসি ও সমমান ২০১৪ ব্যাচ সংগঠনের সভাপতি আল মামুন আহমেদ (রুকেল)-এর নেতৃত্বে তরুণদের এই স্বেচ্ছাসেবী দল স্পিড ব্রেকারগুলোতে প্রথমেই কালো পরে সাদা ও হলুদ রং দেওয়ার কাজ পরিচালনা করে সংগঠনের সদস্যবৃন্দ।

উদ্যোগটি সম্পর্কে সংগঠনের সভাপতি আল মামুন আহমেদ (রুকেল) জানান,অদৃশ্যমান স্পিড ব্রেকারের কারণে প্রতিনিয়ত পথচারী ও যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার হার কমিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা করলাম, এবং পর্যায়ক্রমে আমাদের সংগঠন ২০১৪ ব্যাচ এর উদ্যোগ আরো নতুন নতুন কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ।

রংদেওয়া কর্মসূচি চলাকালে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (পরাগ),সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইকবাল (তামিম) এবং সহ-সভাপতি মির্জা জয়। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত থেকে তরুণদের এই শুভ উদ্যোগের প্রশংসা জানান।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF