Logo
প্রিন্ট: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম প্রকাশ: Nov ১১, ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিককে আটকে রেখে গণধর্ষণ: সজীব গ্রেপ্তার

গাজীপুরে পোশাক শ্রমিককে আটকে রেখে গণধর্ষণ: সজীব গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি



গাজীপুর সদর উপজেলার দরগারচালা এলাকায় চুরির অপবাদ দিয়ে এক নারী পোশাক শ্রমিককে মারধর ও আটকে রেখে গণধর্ষণের ঘটনায় সজীব নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাহানারা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় মোট দুইজনকে গ্রেপ্তার করল জয়দেবপুর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার দরগারচালা এলাকায় ৩৩ বছর বয়সী ওই নারী পোশাক শ্রমিককে চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়। পরবর্তীতে তাকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর ও কয়েকজন যুবক পালাক্রমে গণধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর ভুক্তভোগী নারী জয়দেবপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, "গণধর্ষণের মামলায় এজাহারনামীয় আসামি সজীবকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগেই ঘটনার দিন অন্য আসামি জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দলের অভিযান অব্যাহত রয়েছে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF