মোঃ নোমান খান
নিজস্ব সংবাদদাতা
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ আয়োজিত এ কর্মসূচিতে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা সংগঠনের বিভিন্ন দাবি ও কর্মসূচির পক্ষে স্লোগান দেন।
কর্মসূচিতে অংশ নেওয়া লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ও কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচি সফল করায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।