Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

তাহযীবুল বানাত মহিলা মাদরাসা হেফজ সমাপনী হাফেজাদের সম্মাননা স্বারক ও বোরকা প্রদান অনুষ্ঠিত

তাহযীবুল বানাত মহিলা মাদরাসা হেফজ সমাপনী হাফেজাদের সম্মাননা স্বারক ও বোরকা প্রদান অনুষ্ঠিত
ছাবেদুল সরকার 
পাবনা প্রতিনিধি 



পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নে জগন্নাথপুর গ্রামের মুফতী আবু মুসা নোমানীর পরিচালিত তাহযীবুল বানাত মহিলা মাদরাসার ২য় ব্যাচের ৬ জন হেফজ সমাপনী করা ছাত্রীদের বোরকা ও সম্মাননা স্বারক এবং মক্তব বিভাগে ২২ জন শিক্ষার্থীদের কুরআন মাজিদ হাতে দেওয়া হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী ইমরান খান, দাওরায়ে বানাতুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়াতুল উলূমিয়া ইসলামিয়া পাবনা।
মুফতী আবু রেজা ফাহাদ,পেশ ইমাম শরৎগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। 
মোঃ আবুল হোসেন রানা (অবঃ সেনা কর্মকর্তা)। ও
বিভিন্ন শ্রেণী পেশা, অভিভাবক, ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে।
তাহযীবুল বানাত মহিলা
মাদ্রাসায় কোরআন মাজিদ শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শেখানো এবং হাদিস মুখস্ত করানো হয়। ছাত্রীদের কোরআন হাদিস বাংলা ইংরেজি দক্ষতা নিয়ে প্রদর্শনী করা হয়। তাহযীবুল বানাত মহিলা মাদ্রাসাতে
২ শতাধিক ছাত্রী লেখা পড়া করছে ,উক্ত প্রতিষ্ঠানে ছাত্রীদের ভর্তি করার আহ্ববান জানান।
পরে দোয়া শেষে খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF