Logo
প্রিন্ট: ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম প্রকাশ: Nov ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতার বিকল্প নেই, খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা

সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতার বিকল্প নেই, খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা
আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের বাস্তবায়নে এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন কচি, রুমানা আক্তার, রোজিনা আক্তার ও মো. আমিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহনসংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য চালক, পথচারী, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF