ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ভূমি অফিসের ‘আউটসোর্সিং’ ইমনের দুর্নীতির রাজত্ব: নামজারির নামে অর্থ আত্মসাৎ,

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 23
দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ভূমি অফিসের ‘আউটসোর্সিং’ ইমনের দুর্নীতির রাজত্ব: নামজারির নামে অর্থ আত্মসাৎ, ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আদিলুর রহমান 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪নং লংগাইর ইউনিয়ন ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে আউটসোর্সিংয়ে নিয়োজিত অফিস সহায়ক ইমনের বিরুদ্ধে। জমির নামজারি ও খাজনা-খারিজের নামে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিলেও সেবা না দিয়ে উল্টো হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাধারণ মানুষ ফুঁসে উঠেছে । এবং প্রশাসনের হস্তক্ষেপ কামোনা করেছে।

অনুসন্ধানে জানা যায়, লংগাইর ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি ও জমাখারিজ করাতে আসা সাধারণ মানুষের কাছ থেকে ইচ্ছেমতো অর্থ আদায় করেন ইমন। ভুক্তভোগী নুরুল ইসলাম ও ছাইফুল ইসলামসহ কয়েকজন সাধারণ মানুষ প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
একাধিক ভুক্তভোগী সংবাদকর্মীদের কাছে ভিডিও সাক্ষাৎকারে জানান, নামজারি করে দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন ইমন। কিন্তু দীর্ঘ দিনেও তাদের নামজারি সম্পন্ন হয়নি। উল্টো টাকা ফেরত চাইতে গেলে তাদের নানাভাবে হয়রানি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লংগাইর ভূমি অফিসের নায়েব বিশ্বজিৎ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় অভিযুক্ত ইমন তাকে পাত্তাই দেন না। এ বিষয়ে নায়েব বিশ্বজিৎ সাংবাদিকদের জানান, ইমনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনি একাধিকবার বাধা দিলেও ইমন তার কোনো বাধা বা নির্দেশ তোয়াক্কা করেননি।
আরও চাঞ্চল্যকর তথ্য হলো, ২০০৭ সালে মাত্র ৩ বছরের চুক্তিভিত্তিক আউটসোর্সিংয়ে চাকরিতে যোগদান করেছিলেন ইমন। নিয়মানুযায়ী ২০১০ সালেই তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও অদৃশ্য শক্তির জোরে এবং বিভিন্ন উপায়ে ম্যানেজ করে তিনি আজও একই কর্মস্থলে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। ভুক্তভোগীদের টাকা আত্মসাতের কারণে প্রায়ই অফিসে সাধারণ মানুষের সাথে ইমনের বাকবিতণ্ডা ও দ্বন্দ্ব লেগেই থাকে। যে কারণে ইমন নিয়মিত অফিসেও আসেননা।

ইমনের বিরুদ্ধে একের পর এক সুনির্দিষ্ট অভিযোগ ও দুর্নীতির পাহাড় জমে উঠলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত

ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত