ঢাকা | বঙ্গাব্দ

দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 41
দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
তৌফিকুর রহমান তাহের 
 সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তন্নি দাস (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সজল দাসের মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তন্নি দাস বাড়িতে ঠাকুরের পূজা করেন। এর কিছুক্ষণ পর তাঁর মা বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তন্নিকে ঝুলতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজিয়া মানালুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তন্নি দাসের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর

দিরাইয়ে নিজ ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর