ঢাকা | বঙ্গাব্দ

পাগলা মৌজাতে দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 46
পাগলা মৌজাতে দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
আদিলুর রহমান আদিল 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি


ময়মনসিংহ জেলার নবগঠিত 'দক্ষিণ গফরগাঁও' উপজেলার সদরদপ্তর (কার্যালয়) ভৌগোলিক সুবিধাজনক স্থান ও উপজেলার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ১৬৩ নং জে.এল. ভুক্ত পাগলা মৌজাতে (বর্তমান পাগলা থানার পাশে) স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে 'দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্য'-এর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করে এ দাবি জানানো হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১ জুলাই অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় ময়মনসিংহ জেলার পাগলা থানাকে ৮টি ইউনিয়ন নিয়ে 'দক্ষিণ গফরগাঁও' নামে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এ প্রাণের দাবি বাস্তবায়িত হওয়ায় ময়মনসিংহ-১০ আসনের স্থানীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ।

​সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা বিবেচনা করলে পাগলা মৌজাই হলো এর মূল মধ্যস্থল। পাগলা থানার পার্শ্ববর্তী এই স্থানে উপজেলার প্রশাসনিক কার্যালয় ও সদরদপ্তর স্থাপিত হলে সাধারণ নাগরিকরা সহজে ও স্বল্প খরচে প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।

​দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্যের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসনিক সুবিধার তোয়াক্কা না করে কোনো কায়েমি স্বার্থান্বেষী মহলের প্রভাবে অন্য কোথাও উপজেলা সদরদপ্তর স্থাপনের চক্রান্ত করা হয়, তবে এ অঞ্চলের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা অবিলম্বে পাগলা মৌজাকে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার কার্যালয় হিসেবে গেজেটভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

​সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাগরিক ঐক্যের প্রতিনিধিবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্

লর্ডহার্ডিঞ্জে কালীপূজা উপলক্ষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্