মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, পূর্বধলা, নেত্রকোনা:
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
রোববার (৮ নভেম্বর) দুপুরে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
র্যালিটি পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
র্যালিতে প্রধান অতিথি ও নেতৃত্বদানকারী হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার ও সেলিম উদ্দিন। যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন ফকির।
এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার ও জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আজকের দিনে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সুদৃঢ় ভূমিকা রাখতে হবে।”
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
দৈনিক নেত্রপ্রকাশ