গফরগাঁওয় প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২নং পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে হামলা ও মারধরসহ লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একেই পরিবারের অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দক্ষিণ লামকাইন গ্রামের ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় একটি পক্ষ ও বাদী রফিকুল ইসলামের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি রফিকুল ইসলামের বাড়িতে আনুমানিক ভোর ৫ টার দিকে বাড়িতে থাকা ঘুমন্ত লোকজনের উপর অতর্কিত হামলা করা হয়েছে এবং ঘরে থাকা নগত ৩ লক্ষ টাকা সহ স্বর্ণালংকার গরু সহ ঘড়ের সকল আসবাবপত্র লুট করারও অভিযোগ রয়েছে। এই তান্ডবের পর ট্রিপল না নেই ফোন করে পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় পরে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাদের ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।
এ ঘটনায় আহত ও ভুক্তভোগীদের পক্ষে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— আবু সাহিদ (৭০), পিতা মৃত আব্দুল করিম; আক্রাম হোসেন (৫৫), পিতা মৃত নজর আলী; আরিফ মিয়া (৩২), পিতা আবু সাহিদ; রিপন মিয়া (৫৫) ও শফিকুল ইসলাম (৫৮), উভয়ের পিতা মৃত রহিম উদ্দিন এবং ইসমাইল (৩৫), পিতা রফিকুল ইসলাম।
হামলার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক নেত্রপ্রকাশ